সভাপতি রুবায়েত ফেরদৌস আলিফ ও সাধারণ সম্পাদক পাভেজ ইকবাল। ছবি: সংগৃহিত
সভাপতি রুবায়েত ফেরদৌস আলিফ ও সাধারণ সম্পাদক পাভেজ ইকবাল। ছবি: সংগৃহিত

বেরোবি প্রতিনিধি: বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) বৃহত্তর বরিশাল ছাত্র কল্যান পরিষদের ২০২৩-২৪ কার্যনির্বাহী নতুন কমিটি ঘোষনা করা হয়েছে। কমিটিতে প্রতিষ্ঠাতা সভাপতি পদে ভূগোল ও পরিবেশ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী রুবায়েত ফেরদৌস আলিফ ও প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ফাইন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগের শিক্ষার্থী পারভেজ ইকবাল মনোনীত হয়েছেন।
রবিবার (২ এপ্রিল) দুপুরে বৃহত্তর বরিশাল ছাত্র কল্যান পরিষদের উপদেষ্টামন্ডলীর স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে প্রতিষ্ঠাকালীন নতুন কমিটি ঘোষণা দেওয়া হয়।
কমিটির উপদেষ্টামন্ডলী হলেন, মহুয়া শবনম সহকারী অধ্যাপক, ভূগোল ও পরিবেশ বিজ্ঞান বিভাগ, এস এম আশরাফুল আলম প্রভাষক ম্যানেজমেন্ট ইনফরমেশন বিভাগ, মো: কাজী আসাদুজ্জামান উপ-রেজিস্ট্রার, পরিকল্পনা ও উন্নয়ন বিভাগ, মো: মনজুরুল ইসলাম সহকারী কম্পিউটার প্রোগ্রামার, সাইবার সিকিউরিটি এন্ড ডিজিটাল ফরেনসিক সেল।
প্রতিষ্ঠাতা সভাপতি বলেন, শিক্ষা ঐক্য ও মুক্তি এই মূল ধারা সামনে নিয়ে আমরা আমাদের এই সংগঠনের যাত্রা শুরু করি । বেরোবির এই ৭৫ একরের বুকে দুর দুরন্ত থেকে আসা বরিশাল এর শিক্ষার্থীদের স্বার্থ রক্ষার পাশাপাশি বরিশাল বিভাগ এর ইতিহাস ও ঐতিহ্য ও সংস্কৃতির বহিঃপ্রকাশ আমরা এই সংগঠন এর মাধ্যমে ফুটিয়ে তুলব । সবাই একসাথে হয়ে আমরা এগিয়ে যাবো।
সাধারণ সম্পাদক বলেন, বৃহত্তর বরিশাল ছাত্র কল্যান পরিষদের শিক্ষার্থীদের উন্নয়নে কার করে যাবো। সবাই একসাথে হয়ে আমরা এগিয়ে যাবো।
উল্লেখ্য, আগামী ১ বছরের জন্য উপযুক্ত কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। উক্ত কমিটি আগামী এক মাসের মধ্যে সংগঠনের গঠনতন্ত্র মোতাবেক পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হবে।
কাহি/হিমেল
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।