
জিতলে নকআউট, হারলেই বিদায় আর ড্র করলে সমীকরণ মেলাতে হবে আর্জেন্টিনাকে। তারপরও উল্লাসের কমতি নেই দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আর্জেন্টিনা সমর্থকদের।
আজ বিকাল বেলা চারটায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে শোভাযাত্রার আয়োজন করেছে ‘হাবিপ্রবি আর্জেন্টিনা সমর্থক গোষ্ঠী’। গায়ে আর্জেটিনার ড্রেস আর হাতে পতাকা নিয়ে উল্লাস করে হাবিপ্রবি’র আর্জেন্টিনা সমর্থকরা।
শোভাযাত্রাটি বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে থেকে শুরু করে পুরো বিশ্ববিদ্যালয়লে মিছিল করে সমর্থকরা। শ্লোগানে শ্লোগানে মুখরিত হয়ে ওঠে বিশ্ববিদ্যালয়ের প্রাঙ্গণ। এবারের বিশ্বকাপ আর্জেন্টিনাই নিবে দাবি সমর্থকদের।
শোভাযাত্রায় অংশগ্রহন করা বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট বিভাগের ১৯ ব্যাচের শিক্ষার্থী সাইফুল ইসলাম বলেন, আর্জন্টিনা আমাদের প্রিয় দল। আর্জেন্টিনা একটি ভালো দল এবং তারা বিশ্বকাপ জিতার সক্ষমতা রাখে। আমরা বিশ্বাস করি এবারের বিশ্বকাপ আর্জেটিনাই নিবে। এবং মেসির হাতেই থাকবে এবারের বিশ্বকাপ।
ফিন্যান্স বিভাগের ২০ ব্যাচের শিক্ষার্থী রিয়া বলেন, আর্জেন্টিনা আমাদের প্রিয় দল। আশাকরি লিওনেল মেসির নেতৃত্বে জিতে যাবে আর্জেন্টিনা। এমনকি এবারের বিশ্বকাপ লিওয়ের হাত ধরে আর্জেন্টিনায় যাবে এমন প্রত্যাশা আমাদের।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।