ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সামাজিক সংগঠন ‘আবৃত্তি আবৃত্তি’র বার্ষিক কর্মশালা ২০২২ শুরু হয়েছে। রবিবার (২৯মে) সকাল সাড়ে ১০টায় টিএসসির ১১৬ নং কক্ষে কর্মশালাটি শুরু হয়।
‘আসুন আমরা শুদ্ধতার চর্চা করি’ স্লোগানকে সামনে রেখে কর্মশালাটি ২৯ ও ৩০মে দুই দিনব্যাপী চলবে। উদ্বোধনী দিনে ‘আবৃত্তি আবৃত্তি’র সভাপতি নুরুল্লাহ মেহেদীর সভাপতিত্বে বক্তব্য রাখেন বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের সাংগঠনিক সম্পাদক খান মাঝহারুল ইসলাম লিপু ও যুগ্ম সাধারণ সম্পাদক কাজী মাহতাব সুমন। কর্মশালাটি সঞ্চালনা করেন রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সাইফুন্নাহার লাকী।

এসময় উপস্থিত ছিলেন, বিশ্ববিদ্যালয়ের বায়োটেকনোলজি এন্ড জেনেটিক ইন্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. আবু হেনা মোস্তফা জামাল (হ্যাপি), ইংরেজি বিভাগের অধ্যাপক ড. মিয়া মো. রশিদুজ্জামান ও পরিসংখ্যান বিভাগের সহযোগী অধ্যাপক ড. সাজ্জাদ হোসেনসহ কর্মশালায় অংশগ্রহণকারী প্রমুখ শিক্ষার্থীরা।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।