আমি আস্তিক কিংবা নাস্তিক

এটা আমার পরিচয় নয়,

আমার পরিচয়, আমি একজন মানুষ।

টাকার যেমন নির্দিষ্ট কোনো রঙ নেই,

টাকা সবার জন্য সর্বত্রই বিরাজমান;

তেমনি রক্তের কোনো জাত কিংবা ধর্ম নেই,

প্রয়োজনে এক মানুষের রক্ত অন্য মানুষের

জীবন বাঁচাতে বাজিমাত করে।

তাই আস্তিক কিংবা নাস্তিকের চাইতে

আমার কিংবা আমাদের বড় পরিচয়,

আমরা রক্ত-মাংসে গড়া মানুষ।

অতঃপর পৃথিবীর সব মানুষের অধিকার আছে

সূর্যের কিরণ, চন্দ্রের জ্যোৎস্না-

মেঘ, বৃষ্টি, ঝড়ের কিংবা

প্রকৃতির রূপ-রসের স্বাদ পাওয়ার।

তাই ওরা ওদের অমূল্য সুধা বিতরণে

কখনো করে না কার্পণ্য।

যেহেতু ওদের চারিত্রিক স্বভাব উদারতা,

তার জন্য আস্তিকদের ভাষায়-

ওরা নাস্তিকদের আদিপিতা।

কিন্তু আমাদের পরিচয়, আমরা মানুষ।