ছেলেটির দর্শনে শহর
মো: মামুন মোল্যা
শহর ঘুরে নয়নে দর্শন
স্নিগ্ধ ভোর ধুলার কর্ষণ।
কাক আর গাড়ির হর্ন
নিত্য ঘুম ভাঙার কারণ।
ইটের শহরে বসতি মন
দগ্ধে অর্থ করে আহরণ।
বাড়ি নারী ভরি-ভরি
মনুষ্যত্ব নেই কানা কড়ি।
অঢেল সম্পদ ফাঁকা ঘর
রক্তের শিরায় কষ্টের সাগর!
ওদের দ্বার গিলে দারোয়ান
যে ব্যবহার হৃদয়ে দৃশ্যমান!
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।