
বাঘারপাড়া (যশোর) থেকে আজম খাঁনঃ যশোরের সিঙ্গিয়া আদর্শ কলজে ২০২১-২০২২ শিক্ষা বর্ষের শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠিত হয়েছে। এ সময় শিক্ষার্থীদরকে রজনীগন্ধা দিয়ে বরণ করে নেওয়া হয়।
বহস্পতিবার সকালে কলেজের আয়াজনে প্রতিষ্ঠানের হলরুমে এ অনুষ্ঠান হয়। এ অনুষ্ঠানে অধ্যক্ষ মফিজুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন কলজ পরিচালনা পর্ষদের সভাপতি আসাদুজ্জামান খান বাচ্চু।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, অভিভাবক সদস্য জাকির হোসেন ও মিকদাদ হোসেন। এ ছাড়াও উপস্থিত ছিলেন শিক্ষক প্রতিনিধি, শিক্ষক কর্মচারিসহ নতুন শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা। সহ:অধ্যাপক অনুপ কুমার মল্লিক ও মাসুদুর রহমানের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন উপাধ্যক্ষ প্রদীপ নন্দী, শিক্ষক পরিষদের সম্পাদক কামরুল আলম প্রমুখ
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।