মেহেদী হাসান রবিবা : রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার শিক্ষার্থীদের সংগঠন ‘’উল্লাপাড়া পিউপিলস ক্লাব অব রবীন্দ্র বিশ্ববিদ্যালয়’’-এর নবনির্বাচিত কার্যনির্বাহী পরিষদের সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন মো: ওমর ফারুক সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মো: শরিফ হোসেন।
২১ মার্চ নতুন কার্যনির্বাহী পরিষদ গঠন করেছে সংগঠনটি।এর আগে সফলভাবে
দায়িত্ব পালন করেছেন হাবিবুর রহমান এবং পার্থ সারথী শীল নেতৃত্বাধীন কার্যকরী পরিষদ।
সংগঠনের নব গঠিত কার্যকরী পরিষদের বিভিন্ন দয়িত্ব পালন করবেন
রাশিদুল ইসলাম(সহ-সভাপতি)
জান্নাতুল ফেরদৌস সিথী,(সহ-সভাপতি)
প্রিয়াংকা রাণী(সহ-সভাপতি)
মরিয়ম মোমেন প্রাপ্তি (সহ-সভাপতি)
হাফিজুল ইসলাম ( যুগ্ম সাধারণ সম্পাদক
ফিরোজ আহমে( যুগ্ম সাধারণ সম্পাদক)
শিপন আলী( যুগ্ম সাধারণ সম্পাদক)
মেহেদী হাসান (সাংগঠনিক সম্পাদক)
সাবরিনা (কোষাধ্যক্ষ)
অমিত (সাংস্কৃতিক সম্পাদক)
সাদিয়া খাতুন (শিক্ষা সম্পাদক)
আব্দুল্লাহ (প্রচার ও প্রকাশনা সম্পাদক)
ওমর ফারুক (অফিস সম্পাদক)
তানিয়া তমা (ইভেন্ট ম্যানেজমেন্ট)
আজকের ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হওয়ার মধ্য দিয়ে নব্য পরিষদের যাত্রা শুরু হয়।
সংগঠনের সকল সদস্য ও উপদেষ্টামন্ডলীর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে সভাপতি ওমর ফারুক বলেন,”উল্লাপাড়া পিউপিলস ক্লব অব রবীন্দ্র বিশ্ববিদ্যালয়,এই সংগঠনটা উপজেলা ভিত্তিক সংঠন হলেও এর কার্যকরীতা বেশ ভালো, অনেক অনেক জেলা সংগঠনের চেয়েও কার্যকারীতার থেকে এটি এগিয়ে আছে। এছাড়া গুচ্ছ ভর্তি পরীক্ষায় সময় আমরা সংগঠনের মাধ্যমে পরীক্ষার্থীদের বিভিন্ন জিনিস পত্র রাখার মাধ্যমে সহযোগিতা করি। এছাড়া হালকা খাবার ও সুপেয় পানির ব্যাবস্থা করে থাকি।
আমাদের এই সংগঠনের মুল উদ্দেশ্য হলো শিক্ষার্থীদের কল্যানে কাজ করা। তিনি আরও বলেন এই সংগঠনকে এগিয়ে নিতে উপদেষ্টা পরিষদ, সিনিয়র ও জুনিয়রদের সর্বাত্মক সহযোগিতা কামনা করি। “
এছাড়াও নবনির্বাচিত সাধারণ সম্পাদক শরিফ ইসলাম বলেন, “রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত উল্লাপাড়া উপজেলার শিক্ষার্থীদের ঐক্য ও ভ্রাতৃত্ব বজায় রাখতে আমরা সচেষ্ট থাকব। আমি আশাবাদী ভবিষ্যতে এই সংগঠন শিক্ষার্থীদের স্বার্থসংরক্ষণে যথাযথ ভূমিকা রাখতে সক্ষম হবে এবং বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি তুলে ধরতে বিশ্ববিদ্যালয়ের স্বেচ্ছাসেবী সংগঠন হিসেবে আমরা সবসময়ই কাজ করে যাব।”
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।