ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ‘বি’ (মানবিক) ইউনিটের গুচ্ছভুক্ত ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। আগামীকাল শনিবার এই কেন্দ্রের আটটি ভবনে দুপুর ১২ টা হতে ১টা পর্যন্ত চলবে পরীক্ষা।
এতে অংশ নেবেন ৭ হাজার ৫৮৫ জন ভর্তিচ্ছু। শুক্রবার ইউনিট সমন্বয়ক ইংরেজি বিভাগের প্রফেসর ড. মিয়া মো. রাশিদুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন।
ইউনিট সমন্বয়ক সূত্রে, পরমাণু বিজ্ঞানী ড. এম ওয়াজেদ মিয়া বিজ্ঞান ভবন ১ হাজার ১৮ জন, অনুষদ ভবনে ১ হাজার ৩২৪ জন, রবীন্দ্র নজরুল কলা ভবনে ১ হাজার ২০৯ জন, ফলিত বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদ ভবনে ১ হাজার ১৪৪ জন, ব্যবসায় প্রশাসন অনুষদ ভবনে ১ হাজার ২৫৮ জন, মীর মোশাররফ হোসেন একাডেমিক ভবনে ১ হাজার ১৫৬ জন, আইআইইআর ভবনে ১৮০ জন এবং ইবি ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজে ২৯৬ জন ভর্তিচ্ছু অংশ নেবেন।
ড. রাসিদুজ্জামান বলেন, আমরা সকল প্রস্তুতি সম্পন্ন করেছি। সংশ্লিষ্ট সকলের সহযোগিতা পেলে কোনো প্রকাশ অসঙ্গতি ছাড়াই ভর্তি পরীক্ষা সম্পন্ন করতে পারবো বলে আশা করি।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।