মেহেদী হাসান, রবিবা: সিরাজগঞ্জের শাহজাদপুরে প্রতিষ্ঠিত রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের (রবি) অর্থনীতি বিভাগের ‘ইকোন স্পোর্টস ফেস্ট-২০২৫’-এর ফাইনাল অনুষ্ঠিত হয়েছে । গতকাল বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী ক্যাম্পাস-২ এর কেন্দ্রীয় খেলার মাঠে অনুষ্ঠিত হয়।

ইকোনমিক্স প্রিমিয়ার লিগের ফাইনালে মারক্সিস্ট মার্ভেলস বনাম লজিট লিজেন্ডস মুখোমুখি হয়ে লজিট লিজেন্ডস বিজয়ী হয়।

এবিষয়ে অর্থনীতি বিভাগের চেয়ারম্যান বিজন কুমার বলেন, অর্থনীতি বিভাগ উন্নতমানের পঠন-পাঠন ও গবেষণার পাশাপাশি সহশিক্ষামূলক কার্যক্রমকে সমান গুরুত্ব দেয়। তারই অংশ হিসেবে প্রতিবছর ইকোন স্পোর্টস ফেস্ট আয়োজন করা হয়। এই উৎসব একদিকে যেমন শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক শক্তি বৃদ্ধি করে, অন্যদিকে শিক্ষার্থীদের নিকট দারুণ উপভোগ্যও হয়।

প্রসঙ্গত, আগামী ১৭ এপ্রিল বিজয়ী এবং বিজিত শিক্ষার্থীদের মধ্যে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর  ড. এস এম হাসান তালুকদার, বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. সুমন কান্তি বড়ুয়া এবং ট্রেজারার অধ্যাপক ড. ফিরোজ আহমদ পুরস্কার তুলে দিবেন বলে জানা যায়।

উল্লেখ্য, শুক্রবার (১১ এপ্রিল) অর্থনীতি বিভাগের শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি শারীরিক ও মানসিক উৎকর্ষতা বৃদ্ধির লক্ষ্যে স্প্রিন্ট, উচ্চ লাফ, দীর্ঘ লাফ, গোলক নিক্ষেপ, দাবা, লুডু, ভলিবল, ক্রিকেটসহ নানা ধরনের খেলার সমন্বয়ে ইকোন স্পোর্টস ফেস্টের উদ্বোধন করা হয়।