বিজ্ঞান অনুষদভুক্ত ইবির শারীরিক শিক্ষা বিভাগের আবেদন শুরু ১ আগস্ট
বিজ্ঞান অনুষদভুক্ত ইবির শারীরিক শিক্ষা বিভাগের আবেদন শুরু ১ আগস্ট

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) বিজ্ঞান অনুষদভূক্ত শারীরিক শিক্ষা ও ক্রীড়া বিজ্ঞান বিভাগের প্রথম বর্ষ ২০২১-২২ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার আবেদন আগামী ১ আগস্ট থেকে শুরু হয়ে চলবে ১৩ আগস্ট রাত ১২টা পর্যন্ত।
ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে চলতি মাসের ২৮ আগস্ট। পরীক্ষায় বিকেএসপি’র সনদধারীদের জন্য বিশেষ সুবিধা রাখা হয়েছে। মঙ্গলবার (২৬ জুলাই) বিশ্ববিদ্যালয় ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এইচ.এম আলী হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।
রেজিস্ট্রার অফিস সূত্রে, এ বছর ভর্তি পরীক্ষায় শারীরিক শিক্ষা বিভাগে কোটা ব্যতীত ২৫টি আসন রাখা হয়েছে। আগামী পহেলা আগষ্ট রাত ১২টা থেকে ১৩ আগস্ট রাত ১১ টা ৫৯ মিনিট পর্যন্ত আবেদন করা যাবে। আবেদনকারীকে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে নির্দেশিত পন্থায় প্রক্রিয়াকরণ ফিসহ ১হাজার টাকা ফি পরিশোধ করতে হবে।
উল্লেখ্য, শারীরিক শিক্ষা বিভাগে ভর্তিচ্ছু পরিক্ষার্থীদের ১ ঘন্টায় মোট ১০০ নম্বরের এমসিকিউ পরীক্ষা দিতে হবে। প্রতিটি ভুল উত্তরের জন্য .২৫ নম্বর কাটা যাবে। ব্যবহারিক পরীক্ষায় ৩০ নম্বর রাখা হয়েছে।
পরীক্ষায় এমসিকিউ এ পাশ নম্বর ৪০ এবং ব্যবহারিক পরীক্ষায় পাশ নম্বর ১২ রাখা হয়েছে। এছাড়াও বিকেএসপি’র সনদধারী ভর্তিচ্ছুদের জন্য ২০% বিশেষ কোটা সুবিধা রাখা হয়েছে। তাদের ক্ষেত্রে এমসিকিউ পরীক্ষায় পাশ নম্বর ২০ প্রযোজ্য হবে।
এছাড়াও প্রবেশ পত্র উত্তোলন এবং পরীক্ষার সময়সূচী পরবর্তীতে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (www.iu.ac.bd) বিজ্ঞপ্তি প্রকাশসহ এসএমএসের মাধ্যমে জানানো হবে।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।