মেহেদী হাসান, রবি প্রতিবেদকঃ রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষে জিএসটি গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয় সমূহের ভর্তি পরীক্ষা উপলক্ষ্যে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ২২ এপ্রিল (সোমবার) দুপুরে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক ভবন-৩ এ বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সভাপতিত্বে এই মতবিনিময় সভায় রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীগণ উপস্থিত ছিলেন।
সভায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. শাহ্ আজম বলেন, বিগত বছর গুলোতে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের আয়জনে গৃহীত জিএসটি ভর্তি পরীক্ষা সর্ব মহলে প্রসংশা অর্জন করেছে। প্রতি বছর শিক্ষার্থী সংখ্যা বৃদ্ধি, আমাদের আন্তরিকতা ও সুষ্ঠু ব্যবস্থাপনার ফল। একারণে আমি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই আমাদের শিক্ষকমণ্ডলীকে। একইসাথে তিনি বিগত বছরগুলোর মত এবছরেও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করার জন্য শিক্ষকসহ সংশ্লিষ্টজনদের প্রতি আহবান জানান।
সভায় রবীন্দ্র বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি ড. মোঃ ফখরুল ইসলাম, সাধারণ সম্পাদক মো: রিফাত-উর-রহমান, ও বিভিন্ন বিভাগের চেয়ারম্যানবৃন্দ, শিক্ষকমণ্ডলী , কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ অংশগ্রহণ করেন।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দেশ-বিদেশের সকল খবর সবার আগে পেতে কলম কথা এর ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।