নিজস্ব প্রতিনিধিঃ যশোরের মণিরামপুর মহিলা ডিগ্রি কলেজের ৭ শিক্ষক-কর্মচারীর অবসরজনিত বিদায় সংবর্ধনা প্রদান করা হয়েছে।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বেলা ১১ টায় কলেজের শিক্ষক মিলনায়তনে  এক অনাড়ম্বর পরিবেশে এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়। অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) আফরোজা মাহমুদের সভাপতিত্বে শিক্ষক-কর্মচারীদের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

ঐতিহ্যবাহী মণিরামপুর মহিলা ডিগ্রি কলেজের প্রতিষ্ঠালগ্ন থেকে সুনামের সাথে দায়িত্ব পালন করে কর্মজীবন সম্পন্নকারী যে সব গুণি শিক্ষক ও কর্মচারীকে অনুষ্ঠানে সংবর্ধনা প্রদান করা হয় তাঁরা হলেন জীববিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক মোঃ আব্বাস উদ্দীন, ভুগোল বিভাগের সহকারী অধ্যাপক কনিকা দত্ত, বাংলা বিভাগের সহকারী অধ্যাপক এম. আলাউদ্দীন, ইংরেজি বিভাগের সহাকারী অধ্যাপক রঞ্জিতা মন্ডল, প্রধান হিসাব সহকারী মোঃ আব্দুল আজিজ, চতুর্থ শ্রেণির কর্মচারী হাসেম আলী ও আব্দুল মোতালেব। অনুষ্ঠানে কলেজের অধ্যক্ষ সংবর্ধিত বিদায়ী শিক্ষক-কর্মচারীদের হাতে আনুষ্ঠানিকভাবে ফুলের তোড়া,সংবর্ধনা ক্রেষ্ট ও বিশেষ উপহার সামগ্রী  তুলে দেন। ইসলামী শিক্ষা বিভাগের সহকারী অধ্যাপক মুহিববুল্লাহ’র পরিচালনায় ও রসায়ন বিভাগের সহকারী মোহাম্মাদ বাবুল আকতারের সঞ্চালনায় কলেজের সকল বিভাগের শিক্ষক ও কর্মচারীবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।