
রাজশাহী পলিটেকনিক স্টুডেন্টস ফোরামের (RPSF) উদ্যোগে এক ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার নগরীর একটি মিলনায়তনে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মোহাম্মদ শফিকুল হক মিলন।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য শফিকুল হক মিলন দেশ ও জাতির কল্যাণে শিক্ষার্থীদের বিভিন্ন দিকনির্দেশনা দেন।
তিনি বলেন, “দেশ ও জাতি বিনির্মাণে ইঞ্জিনিয়ারদের ভূমিকা অপরিসীম। সমৃদ্ধ বাংলাদেশ গড়তে হলে আগামী দিনগুলোতে ইঞ্জিনিয়ারদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।” কারিগরি শিক্ষার গুরুত্ব তুলে ধরে তিনি শিক্ষার্থীদের উন্নত প্রযুক্তিতে দক্ষ হওয়ার আহ্বান জানান।
রাজশাহী পলিটেকনিক স্টুডেন্টস ফোরামের আহ্বায়ক মো. আলিম উদ্দিন রবিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (IDEB) কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য (মুক্তিযোদ্ধা বিষয়ক) জনাব মো. তৈয়ব আলী মুকুল।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আরপিএসএফ-এর সাংগঠনিক সদস্য ও ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (DEAB) রাজশাহী জেলা শাখার যুগ্ম আহ্বায়ক ইঞ্জিনিয়ার মো. আরিফুজ্জামান সোহেল এবং আরাফাত রহমান কোকো ক্রীড়া পরিষদ রাজশাহী মহানগরের সদস্য সচিব।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আরপিএসএফ কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য সচিব মো. রাহাত কামাল।
দোয়া ও ইফতার মাহফিলে অন্যান্যদের মধ্যে ইঞ্জিনিয়ার অনুপ কুমার সাহা, ইঞ্জিনিয়ার কুদরাত-ই খোদা, ইঞ্জিনিয়ার শামিম, ইঞ্জিনিয়ার টুটুল, ইঞ্জিনিয়ার আশরাফুল ইসলাম শিশির এবং ইঞ্জিনিয়ার সজিবসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মী ও সাধারণ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
ইফতারের আগে দেশ ও জাতির সমৃদ্ধি এবং কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।