
অভিনেত্রী-মডেল নাজিরা মৌ কন্যাসন্তানের মা হয়েছেন। রাজধানীর গুলশানের ইউনাইটেড হাসপাতালে সোমবার দিবাগত রাত ১০টা ৫৪ মিনিটে প্রথমবার ফুটফুটে সন্তানের মা হন মৌ। মেয়ের নাম রাখা হয়েছে মাইরা রহমান। বিষয়টি নিশ্চিত করেছেন নাজিরা মৌ নিজেই।
মা ও মেয়ে দুজনই সুস্থ আছেন বলেই জানা গেছে। নির্ধারিত সময়ের ২৪ দিন আগে সিজারের মাধ্যমে জন্ম হয় কন্যা মাইরা রহমানের। তবে হাসপাতালে তাদের আরও দুই/তিন দিনের মতো থাকতে হবে। মৌ তার মেয়ের জন্য সবার কাছে দোয়া চেয়েছেন। চলতি বছরের ২০ জানুয়ারি
রাজধানীর বনানীর একটি ঘরোয়া আয়োজনে রেস্তোরাঁয় বিয়ে হয় নাজিরা মৌয়ের। তার স্বামীর নাম মিজানুর মুরাদ রহমান পেশায় ব্যবসায়ী। তিনি থাকেন যুক্তরাজ্যে। উল্লেখ্য, ২০০৬ সালে বিনোদন বিচিত্রা প্রতিযোগিতায় রানারআপ হয়ে মিডিয়ায় আসেন নাজিরা মৌ। পরের বছরই দেবাশীষ বিশ্বাসের নাটক দিয়ে অভিনয়ে পথচলা শুরু তার।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।