হিরো আলম
হিরো আলম

সদ্য সমাপ্ত বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনকে কেন্দ্র করে এফডিসিতে গিয়ে বারবার অপমানিত হয়েছেন আশরাফুল হোসেন ওরফে হিরো আলম।
আর সেই কষ্টেই সিনেমার ছাড়ার ঘোষণা দেন তিনি। মঙ্গলবার (১ ফেব্রুয়ারি) বিকারে সামাজিক মাধ্যম ফেসবুকে স্ট্যাটাসে লিখেছেন দেশে নয়, এখন থেকে কলকাতার সিনেমায় কাজ করব।
এ প্রসঙ্গে হিরো আলম বলেন, দেখেন আমি চিন্তা-ভাবনা করে দেখলাম। আমি তো কাজ ছাড়া থাকতে পারবো না। বাংলাদেশে কিছু লোক আমাকে কাজ করতে দিতে চাইছে না। তাই নতুন সিদ্ধান্ত গ্রহণ করলাম।
তাই এখন থেকে কলকাতায় কাজ করবো। আশা করছি সেখানে আমাকে কেউ সমস্যা করতে পারবে না। আমি আমার কাজ সেখানে করে যেতে পারবো।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।