ছবি সংগৃহীত
ছবি সংগৃহীত

প্রয়াত প্রখ্যাত কণ্ঠশিল্পী খালিদ হাসান মিলুর দুই ছেলে প্রতীক হাসান ও প্রীতম হাসান। তারা দুইজনই গানের ভুবনের বাসিন্দা। এরই মধ্যে কাজের জন্য সফলতা পেয়েছেন দুই ভাই। তাদের দুজনকে নিয়ে দীপ্ত টিভিতে নির্মিত হয়েছে একটি অনুষ্ঠান। এটির নাম ‘দুষ্টু মিষ্টি প্রেমের সম্পর্ক’।
পারিবারিক বন্ধনকে সুদৃঢ় করার লক্ষ্যে একই পরিবারের তারকা ভাই বোনদের খুনসুঁটি, আনন্দ, ভালোবাসার গল্প, আড্ডা নিয়ে অনুষ্ঠানটি তৈরি করা হয়েছে। এটি উপস্থাপনা করছেন নীল হুরেরজাহান।
সাইফুর রহমান সুজনের প্রযোজনায় অনুষ্ঠানটি প্রচার হবে ১১ ফেব্রুয়ারি রাত ১০টা ৪০ মিনিটে এবং একই সঙ্গে দেখা যাবে দীপ্ত টিভির ইউটিউব চ্যানেল ও ফেসবুকে।
কলমকথা/বি সুলতানা
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।