নওগাঁয় ৫ দিন ব্যাপী ভরতনট্টম ডান্স ও উদয়শঙ্কর ডান্স ষ্টাইল ওয়ার্কশপ শুরু হয়েছে। নওগাঁ জেলা প্রেসক্লাব এবং সর্বভারতীয় সঙ্গীত ও সংস্কৃতি পরিষদ ইন্ডিয়া যৌথভাবে এই কর্শালার আয়োজন করে।
প্রেসক্লাব মিলনায়তনে শনিবার বেলা সাড়ে ১১টায় প্রধান অতিথি হিসেবে কর্মশালার উদ্বোধন করেন নওগাঁর জেলা প্রশাসক খালিদ মেহেদি হাসান।
প্রেসক্লাবের সভাপতি মো: কায়েস উদ্দিনের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে ছিলেন কর্মশালার কনডাক্টর কলকাতার প্রখ্যাত নৃত্য প্রশিক্ষক সুমি সেন কুন্ডু, অবসরপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর শরিফুল ইসলাম খান, প্রেসক্লাবের সহ-সভাপতি এএসএম রাইহান আলম, সাধারন সম্পাদক শফিক ছোটন, যুগ্ম সম্পাদক খন্দকার আব্দুর রউফ পাভেল, কার্যকরি সদস্য ওমর ফারুখ ও ওবায়দুল হক, স্থানীয় নৃত্য প্রশিক্ষক মোরশেদা বেগম শিল্পী, সুলতান মাহমুদ ও লিজা সুলতান উপস্থিত ছিলেন।
কর্মশালায় স্থানীয় নৃত্যাঞ্জলী একাডেমী, নৃত্য নিকেতন ও নৃত্য রঙ একাডেমীসহ বিভিন্ন নৃত্য প্রতিষ্ঠানের প্রায় ৬০ জন প্রশিক্ষনার্থী অংশগ্রহণ করছে। আগামী ১৯ অক্টোবর কর্মশালার সমাপ্ত হবে।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।