
ইয়েমেনে ইনতিসার আল-হাম্মাদি নামে ২০ বছর বয়সী এক অভিনেত্রী ও মডেলকে ‘অশ্লীলতার’ দায়ে পাঁচ বছরের কারাদণ্ড দিয়েছে দেশটির বিদ্রোহী কর্তৃপক্ষ। তবে অভিযুক্ত মডেল অভিযোগ করেছেন,
গত ফেব্রুয়ারিতে সানায় হুতি বিদ্রোহীদের হাতে আটক হওয়ার পর তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করা হয়েছে। সেসময় তিনি চোখ বেঁধে নথিতে স্বাক্ষর করতে বাধ্য হয়েছিলেন। তার সাথে গ্রেফতার হওয়া আরও তিন নারীকেও কারাদণ্ড দেওয়া হয়েছে। এ ব্যাপারে হিউম্যান রাইটস ওয়াচ বলেছে, মামলাটি নিয়ে ‘অনিয়ম ও ক্ষমতার অপব্যবহারের’ অভিযোগ রয়েছে।
পশ্চিম ইয়েমেনের বেশিরভাগ অংশের নিয়ন্ত্রণে থাকা হুতিরা ২০১৫ সাল থেকে সৌদি নেতৃত্বাধীন জোট সমর্থিত সরকারপন্থী বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করছে। হুতিদের পরিচালিত বার্তা সংস্থা সাবা জানিয়েছে, সানার একটি আদালত মিজ হাম্মাদিকে অশ্লীল কাজ এবং মাদকদ্রব্য রাখার অভিযোগে দোষী সাব্যস্ত করেছে।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।