
ভারতীয় সনি টেলিভিশনে প্রচারিত জনপ্রিয় রিয়ালিটি শো ‘ইন্ডিয়ান আইডল’ চ্যাম্পিয়ন হয়েছেন উত্তরাখণ্ডের ২৪ বছর বয়সী পবনদ্বীপ রাজন। প্রতিযোগিতায় প্রথম ও দ্বিতীয় রানার-আপ হয়েছেন অরুণীতা কাঞ্জিলাল ও শাইলি কাম্বলি।
বাংলাদেশ সময় রবিবার (১৫ আগস্ট) দিবাগত রাত সাড়ে ১২টায় (ভারতীয় সময় রাত ১২টায়) এই রিয়ালিটি শোয়ের ৭৫তম অ্যাপিসোড শেষে দর্শকদের ভোটে নির্বাচিত বিজয়ীদের নাম ঘোষণা করা হয়। ১৫ আগস্ট ভারতের স্বাধীনতা দিবসের দিনে ভারতীয় টেলিভিশনের ইতিহাসে দীর্ঘ ১২ ঘণ্টাব্যাপী ‘ইন্ডিয়ান আইডল ২০২১’-এর ১২তম সিজনের এ গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠিত হয়।
সব লড়াই শেষে ট্রফি ওঠে পাহাড়ের পবনদীপের হাতেই। ইন্ডিয়ান আইডলের সোনালি ট্রফি এবং ২৫ লাখ টাকার পুরস্কার মূল্য জিতে নেন সুরের জাদুকর। সেই সঙ্গে একটি গাড়ির চাবিও তুলে দেওয়া হয় পবনদীপের হাতে।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।