
গত ১৮ সেপ্টেম্বর জনপ্রিয় চিত্রনায়িকা পরীমণি স্বামী শরীফুল রাজকে ডিভোর্স লেটার পাঠান। এতিদিন কিছু না বললেও অবশেষে বিষয়টি নিয়ে মুখ খুলেছেন রাজ। তিনি পরীর সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন।শরীফুল রাজ গণমাধ্যমকে বলেন, ‘আমার প্রাক্তনের পাঠানো চিঠি হাতে পেয়েছি। আলহামদুলিল্লাহ! তার এই সিদ্ধান্তকে সম্মান জানাচ্ছি।’
তিনি আরও বলেন, ‘ আমি পরীকে ধন্যবাদ দিতে চাই আমার জীবনের সেরা অর্জন রাজ্যকে উপহার দেওয়ার জন্য। রাজ্যের জন্য যা কিছু ভালো, বাবা হিসেবে আজীবন তা করার চেষ্টা করবো। আমি আমার সকল ভক্ত এবং শুভাকাঙ্ক্ষীদের কাছে অনুরোধ জানাচ্ছি, আমার বাচ্চার মায়ের অসম্মান হয় এমন কোনো কাজ থেকে বিরত থাকবেন আশা করি। আগামীতে আমার ব্যক্তিগত জীবন একান্তই আমার থাকবে, সেই চেষ্টায় আপনাদের সহযোগিতা আশা করছি ‘
২০২১ সালে ‘গুণিন’ সিনেমার সেটে শরিফুল রাজ-পরীমণির পরিচয় ও প্রেম হয়। একই বছর ১৭ অক্টোবর ঘরোয়া আয়োজনে বিয়ে করেন তারা দুজন। ২০২২ সালের ১০ আগস্ট এই দম্পতির কোলে আসে পুত্রসন্তান শাহীম মুহাম্মদ রাজ্য।আর তার ঠিক এক বছর পরই আলাদা হয়ে গেলেন আলোচিত এই দম্পতি।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।