ছবি সংগৃহীত
ছবি সংগৃহীত

অবশেষে সুজানার সাথে সংসার ভাঙ্গার কারণ জানালেন বলিউড সুপারস্টার হৃতিক রোশন। বন্ধুদের প্রতি সবসময় একটু বেশিই আবেগি হৃতিক। নানা উপলক্ষকে কেন্দ্র করে বন্ধুদের উপহার দেন তিনি। একবার উপহারের দাম শুনে রেগে ঘর ছেড়েছিলেন তার সাবেক স্ত্রী সুজানা।
তখনও হৃতিক-সুজান বিবাহ বিচ্ছেদ হয়নি। তবে বিশেষ বন্ধুকে দেওয়া হৃতিকের ওই উপহারের বহর দেখে সুজান দুই সন্তানকে নিয়ে চলে যান বাবা-মায়ের কাছে। হৃতিক তখন করেছেন কাইট ছবির শুটিং। কাইটয়ের শুটিংয়ে হৃতিকের সঙ্গে তার সহ-অভিনেত্রী বারবারা মোরির রসায়ন নিয়ে তুমুল চর্চা চলছে বলিউডে।
এমনও বলা হচ্ছিল, যে ‘গ্রিক গড’ প্রেমে পড়েছেন মেক্সিকান অভিনেত্রীর। জন্মসূত্রে উরুগুয়ান বারবারা তখন মেক্সিকোর সিনেমাজগতের বড় আর বিখ্যাত মুখ। হৃতিকের সঙ্গে তার সম্পর্ক নিয়ে প্রকাশ্যে একটিও কথা বলেননি। হৃতিক বলছেন, ‘বারবারা খুব ভাল বন্ধু আমার। আমি আমার পারিবারিক জীবনে খুশি।’
ঠিক সেই সময়েই প্রকাশ্যে আসে একটি খবর। হৃতিক যায়, বন্ধু বারবারাকে কাইটের শুটিং চলাকালীন একটি উপহার দিয়েছিলাম। যার দাম কম করে আড়াই থেকে তিন কোটি টাকা। শুনেই রেগে গিয়েছিলেন সুজান। তার আগে বারবারা-হৃতিক আলোচনায় সুজানের ধৈর্য বিপদসীমায় পৌঁছেছিল। উপহারের খবরে সহ্যের বাঁধ ভেঙে যায়।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।