ছবি সংগৃহীত
ছবি সংগৃহীত

বিশ্ব ভালোবাসা দিবস উপলক্ষে নির্মিত হয়েছে নাটক ‘চিরকুট’। বিদ্যুৎ রায়ের রচনায় নাটকটি পরিচালনা করেছেন জিয়াউদ্দিন আলম।
নাটকটির কেন্দ্রীয় দুই চরিত্রে অভিনয় করেছেন অভিনয় করেছেন মডেল ও অভিনেতা সালমান মুক্তাদির ও রোকাইয়া জাহান চমক।
এ নাটকের মাধ্যমে প্রথম জুটি বাঁধলেন তারা। নাটকটি ১২ ফেব্রুয়ারি রাত ৮টায় আরটিভিতে প্রচার হবে।
নাটকের গল্পে দেখা যাবে উচ্চবিত্ত পরিবারের মেয়ে হৃদিতা। গাড়ি ড্রাইভ করেন নিজেই, বাসায় শুধুমাত্র তার মা আর সে থাকে। নিয়মিত শরীরচর্চা করা তার অভ্যাস। একদিন সকালে ছাদের ওপর ব্যায়াম করতে গিয়ে একটি গোলাপ ফুল ও সঙ্গে চিরকুট রাখা দেখার পর কৌতুহলবশত চারদিকে খুঁজতে থাকেন এর প্রেরককে।
দেয়ালের আড়াল থেকে কেউ তাকে অনুসরণ করছে বুঝতে পেরে সে অন্য খেলায় মেতে ওঠে। সে ওই চিরকুটে নিজের ফোন নম্বর লিখে রেখে আসে। আর সেই সূত্র ধরে সোহানের সঙ্গে হৃদিতার কথা বলা, তারপর বন্ধুত্ব এবং পরবর্তীতে ভালোবাসার সম্পর্ক তৈরি হয়।
একসঙ্গে মিশতে গিয়ে হৃদিতার ওভার স্মার্টনেসের কাছে সোহান বারবার বোকা সেজে যায়। ইচ্ছা করে সোহানকে বারবার বোকা বানানোর বিষয়টি হৃদিতা খুব এনজয় করে। কখনও রেস্টুরেন্টে, কখনও রাস্তায়, কখনো শপিংমলে, আবার কখনো মাঝরাতে ডেকে সোহানকে বোকা বানায় হৃদিতা। এভাবে নানা ঘটনায় এগিয়ে যায় ‘চিরকুট’ নাটকের গল্প।
নাটকটিতে সোহান চরিত্রে সালমান মুক্তাদির এবং হৃদিতা চরিত্রে রোকাইয়া জাহান চমক অভিনয় করেছেন।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।