
বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) অনুমতি ছাড়া ব্লুটুথ প্রযুক্তি সম্বলিত কোনো মোটরসাইকেলের নিবন্ধন দেওয়া হবে না।
সম্প্রতি ব্লুটুথসহ বেতার তরঙ্গ সেবাযুক্ত মোটরসাইকেল বাজারজাতকরণে বিটিআরসি থেকে অনুমতি নিতে হবে বলে এক চিঠিতে জানিয়েছে বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথোরিটি (বিআরটিএ)।
চিঠিতে বলা হয়, টেলিযোগাযোগ আইন-২০০১ অনুযায়ী বিটিআরসি কর্তৃক বরাদ্দ করা তরঙ্গ ছাড়া কোনো বেতার যন্ত্রপাতি স্থাপন, পরিচালনা বা ব্যবহার করা যাবে না।
এ বিষয়ে দেশের সব মোটরসাইকেল উৎপাদন ও বিপণনকারী প্রতিষ্ঠানকে একটি চিঠি দিয়েছে বিআরটিএ। বিআরটিএর প্রকৌশল পরিচালক শীতাংশু শেখর বিশ্বাসের সই করা ওই চিঠিতে বলা হয়, মোটরসাইকেলে ব্লুটুথ তরঙ্গ ভিত্তিক অ্যাপ ও ডিভাইস সংযোগের ক্ষেত্রে সংশ্লিষ্ট কোম্পানিকে বিটিআরসি থেকে অনুমতি নিতে হবে।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।