
করোনাকালেও গান নিয়ে তুমুল ব্যস্ততায় সময় কাটছে সংগীতশিল্পী মনির খানের। নিজের একশ গান প্রকাশের একটি প্রজেক্ট চলমান রয়েছে তার। এই প্রজেক্টেরই নতুন গান পর্যায়ক্রমে প্রকাশ করছেন তার নিজস্ব ইউটিউব চ্যানেল এমকে মিউজিক টোয়েন্টিফোরে। সেই ধারাবাহিকতায় ২ সেপ্টেম্বর বিকাল ৫টায় প্রকাশ হবে তার নতুন গান ‘নিদয়া বন্ধুয়ারে’। মানিক চাঁদের লেখা গানটিতে সুর করেছেন শিমুল হাসান এবং সংগীত পরিচালনা করেছেন এইচ আর লিটন।
এ গান প্রসঙ্গে মনির খান বলেন,‘এটি ফোক ধাঁচের গান। এ ধরনের গান গাইতে আমি ভীষণ স্বাচ্ছন্দ্যবোধ করি। আমার কাছে গানের কথা ও সুর ভালো লেগেছে। আশা করছি শ্রোতাদেরও ভালো লাগবে।’ গানটির মিউজিক ভিডিও নির্মাণ করেছেন জীবন। মনির খান জানান, ২০১৮ সালে ‘ঘুম নেই দুটি চোখে’ গানটি প্রথম তার চ্যানেলে প্রকাশ হয়।
গানটি লিখেছিলেন লিটন শিকদার এবং সুর করেছিলেন মনির খান নিজেই। ২০১৮ সাল থেকে এখন পর্যন্ত তার চ্যানেলে প্রায় একশর বেশি গান প্রকাশ হয়েছে। গাজী মাহবুব পরিচালিত আহমেদ ইমতিয়াজ বুলবুলের কথা ও সুরে ‘প্রেমের তাজমহল’ সিনেমায়
‘এই বুকে বইছে যমুনা নিয়ে অথৈ প্রেমের জল, তারই তীরে গড়বো আমি আমার প্রেমের তাজমহল’ গানটি গেয়ে প্রথম জাতীয় চলচ্চিত্র পুরস্কারে ভূষিত হন। এতে তার সহশিল্পী ছিলেন কনকচাঁপা। পরবর্তীতে তিনি ‘লাল দরিয়া’, ‘দুই নয়নের আলো’ সিনেমায় প্লে-ব্যাকের জন্যও জাতীয় চলচ্চিত্র পুরস্কারে ভূষিত হন।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।