
মা হারালেন কলকাতার জনপ্রিয় অভিনেত্রী কৌশানী মুখোপাধ্যায়। শনিবার গভীর রাতে সল্টলেকের বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন কৌশানীর মা।
তার বয়স হয়েছিল ৫০ বছর। দুঃসংবাদটি নিশ্চিত করে কৌশানী কলকাতার গণমাধ্যমকে জানিয়েছেন, তার জীবনের সবচেয়ে উজ্জ্বল মানুষটি চিরতরে হারিয়ে গেছেন। জীবনের বড়ই কঠিন সময়ের মধ্যে দাঁড়িয়ে আছেন এ অভিনেত্রী।
পশ্চিমবঙ্গের গণমাধ্যম সংবাদ প্রতিদিন জানিয়েছে, অনেকদিন ধরেই কিডনির সমস্যায় ভুগছিলেন কৌশানির মা। পরে ফুসফুসে সংক্রমণও ধরা পড়ে।
পরিস্থিতির অবনতি হলে গত ২৩ অক্টোবর তাকে সল্টলেকের হাসপাতালে ভর্তি করা হয়। গত রাতে শারীরিক অবস্থার অবনতি ঘটলে হাসপাতালে ছুটে যান কৌশানী। খবর পেয়ে ছুটে যান কৌশানী ‘প্রেমিক’ অভিনেতা বনি সেনগুপ্তও। হাসপাতালে রাত থেকেই কৌশানীর পাশে ছিলেন বনি।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।