
দেশের ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী সম্প্রতি ঘোষণা দিয়েছেন, এ বছর আর অভিনয় করবেন না। দুই মাসের একটি বিরতি নিচ্ছেন তিনি। অবশ্য এমন সিদ্ধান্তের কারণও ব্যাখ্যা করেছেন তিনি।
এখন থেকে বেছে বেছে ভালো গল্প-চিত্রনাট্যে কাজ করতে চান এই অভিনেত্রী। আগামী ভ্যালেন্টাইন ঘিরেও রয়েছে তার পরিকল্পনা। বুধবার (১৭ নভেম্বর) নিজের ফেসবুক পেজে তিনটি ছবি শেয়ার করে মেহজাবীন লিখেছেন,
‘জীবন তোমাকে খুব আঘাত করেছে কিন্তু তোমাকে শান্ত থাকতে হবে।’ ক্যাপশন পড়ে মনে হতে পারে, তিনি কি জীবনে আঘাত পেয়েছেন? উত্তরটা রয়ে যায় ধোঁয়াশায়। ছবিতে মেহজাবীনের পরনে রয়েছে সাদা টপস এবং নীল জিনস।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।