ছবি কলম কথা
ছবি কলম কথা

বিনোদন প্রতিবেদক: জমকালো আয়োজনে রাজধানীর একটি রেস্তোরাঁয় অনুষ্ঠিত হয়ে গেলো ‘সানন্দা বিউটি পার্লার’র ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী। সাংস্কৃতিক অঙ্গনের ব্যক্তিবর্গদের উপস্থিতিতে কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেন পার্লারটির কর্ণধার শামীমা আক্তার কুসুম। এ সময় উপস্থিত ছিলেন চিত্রনায়ক অনিক রহমান অভি, চিত্রনায়িকা আসমা ঝিলিক,
নারী উদ্যোক্তা মালা খন্দকার সহ আরও অনেকে। শামীমা আক্তার কুসুম বলেন, উপস্থিত সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি সবাই আমাকে ভালোবেসে আমার এ অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন । সকলের দোয়া ও ভালোবাসা নিয়ে প্রতিষ্ঠানটি বহুদূর এগিয়ে নিয়ে যেতে চাই। আশা করছি দীর্ঘ ২০ বছরে কাজের সততা ও নিষ্ঠার ফসল একদিন প্রতিষ্ঠানটি অনেক সুনাম অর্জন করবে,
সুখ্যাতি ছড়িয়ে পড়বে বিশ্বব্যাপী। চিত্রনায়ক অভি বলেন, শামীমা আক্তার কুসুম আপা একজন সফল নারী উদ্যোক্তা, একটা প্রতিষ্ঠান ২০ বছর ধরে টেনে নিয়ে আসছে এটা অনেক বড় সাফল্য। আমি কুসুম আপা এবং তার প্রতিষ্ঠান সানন্দা বিউটি পার্লারের সার্বিক সাফল্য কামনা করছি।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।