হিরো আলম
হিরো আলম

মুক্তির অপেক্ষায় আছে সোশ্যাল মিডিয়া সেনসেশন হিরো আলম অভিনীত তিনটি সিনেমা। সিনেমাগুলো হলো ‘বউ জামাইয়ের লড়াই’, ‘নষ্ট হওয়ার কষ্ট’ ও ‘টোকাই’। করোনাভাইরাস পরিস্থিতি স্বাভাবিক হলে ছবিগুলো মুক্তি পাবে বলে জানিয়েছেন হিরো আলম।
হিরো আলম আরও বলেন, ‘আমার হাতে আরও পাঁচটি সিনেমা রয়েছে। এবছর এই পাঁচটি সিনেমা শেষ করবো। বর্তমানে বিভিন্ন ইভেন্ট ও স্টেজ শো নিয়ে ব্যস্ত সময় কাটছে। আশা করছি, কয়েক দিনের মধ্যে সিনেমার শুটিংয়ে ফিরতে পারবো।’
শিল্পী সমিতির সদস্য না হলেও ইলিয়াস কাঞ্চন ও নিপুণ প্যানেলের জন্য ভোট চাইছেন হিরো আলম। তিনি বলেন, ‘সুষ্ঠু নির্বাচন হলে বিপুল ভোটে বিজয়ী হয়ে আসবে এই প্যানেল।’
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।