
বাংলা ব্যান্ড সংগীতাঙ্গনের লিজেন্ড ফারুক মাহফুজ আনাম জেমসের বিভিন্ন জনপ্রিয় গানকে বিজ্ঞাপনসহ বিভিন্ন মাধ্যমে অনুমতি ছাড়াই ব্যবহার করার অভিযোগে টেলিকম অপারেটর বাংলালিংকের বিরুদ্ধে কপিরাইটের দুটি মামলা করা হয়েছে।
বুধবার (১০ নভেম্বর) সকালে ঢাকার মহানগর দায়রা জজ কেএম ইমরুল কায়েশের আদালতে সংগীতশিল্পী জেমস তার আইনজীবীর মাধ্যমে কপিরাইটের একটি মামলার আবেদন করেন।
অন্যদিকে, মাইলস এর প্রধান গায়ক শাফিন আহমেদ ও হামিন আহমেদ কপিরাইটের আরও একটি মামলার আবেদন করেন। এরপর আদালত তাদের জবানবন্দি গ্রহণ করে নথি পর্যালোচনায় মামলার আসামিদের বিরুদ্ধে সমন জারি করে তাদের আগামী ৩০ নভেম্বরের মধ্যে আদালতে হাজির হওয়ার নির্দেশ দেন।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।