৪৩ কেজি ওজন কমালেন অভিনেত্রী ইপসিতা শবনম শ্রাবন্তী
৪৩ কেজি ওজন কমালেন অভিনেত্রী ইপসিতা শবনম শ্রাবন্তী

ঢাকাই ছবির এক সময়ের জনপ্রিয় অভিনেত্রী ইপসিতা শবনম শ্রাবন্তী। বর্তমানে তিনি যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে বসবাস করছেন। সম্প্রতি ৪৩ কেজি ওজন ঝরিয়েছেন তিনি।
গতকাল সোমবার (১২ সেপ্টেম্বর) সামাজিকমাধ্যম ফেসবুকে দুটি ছবি পোস্ট করেছেন শ্রাবন্তী। ক্যাপশনে তিনি লেখেন, ‘আগে ওজন ছিল ১১০ কেজি। এখন ৬৭ কেজি। কিছু কিছু আপা আর ভাইয়াদের ধারণা, আমি আবার নতুন করে অভিনয় শুরু করতে যাচ্ছি। দুঃখিত, সেটা সত্যি নয়। তাই শান্ত হোন। আলহামদুলিল্লাহ, আমি আমার দুই মেয়েকে নিয়ে ভালো আছি। আমার জন্য দোয়া করবেন।’
এই অভিনেত্রী এমন পরিবর্তন অনেককে আকর্ষণ করেছে। কেউ কেউ তার কাছে ডায়েট চার্টও চেয়ে বসেছেন! ছোট পর্দা দিয়ে ক্যারিয়ার শুরু করে দারুণ জনপ্রিয়তা পেয়েছিলেন শ্রাবন্তী। ‘রং নাম্বার’ ও ‘ব্যাচেলর’ সিনেমায় অভিনয় করে বড় পর্দায়ও বেশ সাড়া পেয়েছিলেন তিনি।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।