
ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী মাহিয়া মাহি। বিভিন্ন সময়ে দেয়া ফেসবুক স্ট্যাটাসে খানিকটা রহস্য জমিয়ে রাখেন সামাজিক যোগাযোগমাধ্যমে সরব এই নায়িকা। তার সেসব স্ট্যাটাস নিয়ে নেটিজনতাদের আগ্রহের কমতি নেই।
গতকাল শুক্রবার (২৪ সেপ্টেম্বর) রাতে ফেসবুক স্ট্যাটাসে মাহি লেখেন, ‘হাসিতে হইয়াছি পাগল, ঘরে থাকতে দিলো না।’ সঙ্গে যুক্ত করেছেন লাভের ইমোজি। যদিও মাহির স্ট্যাটাসের লাইনগুলো জনপ্রিয় ফোক গান ‘সোনা বন্ধু তুই আমারে করলি রে দিওয়ানা’-এর অংশবিশেষ।
তবে নায়িকা কার উদ্দেশে সেটি লিখেছেন তা স্পষ্ট করেননি। অবশ্য এর আগে একটি বেসরকারি টেলিভিশনে সাক্ষাৎকারে বিভিন্ন সময়ে দেওয়া ফেসবুক স্ট্যাটাস প্রসঙ্গে মাহি জানান, ‘আমি লিখতে পছন্দ করি। একটা সুন্দর কথা মনে হলে সেটা লিখে রাখি। রোমান্টিক কথা লিখতে বেশি পছন্দ করি।’
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।