আবারও আরেকটি সুখবর পেলেন নায়িকা পরীমণি
আবারও আরেকটি সুখবর পেলেন নায়িকা পরীমণি

ঢাকাই ছবির আলোচিত নায়িকা পরীমণি মা হতে চলেছেন। এ মাসের শেষ দিকেই তার সন্তান পৃথিবীর আলো দেখবে বলে জানিয়েছেন চিকিৎসক। তাই শেষ মুহূর্তের উচ্ছ্বাস-উত্তেজনায় ডুবে আছেন নায়িকা।
এর মধ্যেই আরকটি সুখব পেল পরীমণি। সম্প্রতি তার নতুন একটি সিনেমা মুক্তির অনুমতি পেয়েছে। এর নাম ‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’। যেখানে তার বিপরীতে অভিনয় করেছেন চিত্রনায়ক সিয়াম আহমেদ। সপ্তাহ খানেক আগেই চলচ্চিত্র সেন্সর বোর্ডে জমা দেয়া হয় ‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’। এরই মধ্যে বোর্ডের সদস্যরা সিনেমাটি দেখেছেন এবং মুগ্ধ হয়েছেন। দু’একদিনের মধ্যেই ছাড়পত্র দেয়া হবে বলে জানা গেছে।
মুহম্মদ জাফর ইকবালের লেখা উপন্যাস ‘রাতুলের রাত রাতুলের দিন’ অবলম্বনে নির্মিত হয়েছে এই সিনেমা। ২০১৮-১৯ অর্থ বছরে সরকারি অনুদান পেয়েছে সিনেমাটি। এটি নির্মাণ করেছেন আবু রায়হান জুয়েল। চিত্রনাট্য লিখেছেন জাকারিয়া সৌখিন। নির্মাতা জুয়েল জানিয়েছেন, ছাড়পত্র হাতে পাওয়ার পরই মুক্তির ব্যাপারে প্রস্তুতি শুরু করবেন। সবকিছু ঠিক থাকলে চলতি বছরই বড় পর্দায় সিনেমাটি মুক্তি দিতে চান তিনি।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।