ফের রাজামৌলির সিনেমায় আলিয়া
ফের রাজামৌলির সিনেমায় আলিয়া

টানা বেশ কয়েকটি ব্যবসাসফল ছবি উপহার দিয়েছেন আলিয়া ভাট। বলা চলে ক্যারিয়ারের সেরা সময় পার করছেন। পাশাপাশি ব্যক্তিজীবনেও অনন্য সময় পার করছেন তিনি। কারণ কাপূরপত্নি এ মুহূর্তে সন্তানসম্ভবা।
দক্ষিণের জনপ্রিয় পরিচালক এসএস রাজামৌলির ছবিতে এ বার মুখ্য ভূমিকায় আলিয়া ভাট। এর আগে ‘আরআরআর’-এ দক্ষিণী পরিচালকের সঙ্গে কাজ করেছেন আলিয়া। সূত্রের খবর, রাজামৌলির আগামী ছবি ‘এসএসএমবি২৯’-এ মুখ্য চরিত্রে দেখা যাবে ‘গাঙ্গুবাই’-কে। কথাবার্তাও চূড়ান্ত হয়ে গেছে। ‘এসএসএমবি২৯’-এ আলিয়া ভাটের বিপরীতে কাজ করবেন জনপ্রিয় দক্ষিণী অভিনেতা মহেশ বাবু।
উল্লেখ্য, কিছু দিন আগে বলিউড নিয়ে বিতর্কিত মন্তব্য করে সংবাদ শিরোনামে উঠে এসেছিলেন তিনি। আলিয়া ভাট এ মুহূর্তে সন্তানসম্ভবা। সূত্রের খবর, সন্তানের জন্মের পরেই এই ছবির জন্য কাজ শুরু করে দেবেন তিনি। ‘আরআরআর’-এ আলিয়ার চরিত্র তেমন প্রাধান্য পায়নি। তবু সেটাই ছিল তার তেলুগু-অভিষেক। এ বার মুখ্য চরিত্রে তেলুগু ছবিতে অভিষেক হতে চলেছে মহেশভাট কন্যার।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।