জিয়াউল ফারুক অপূর্ব ও কেয়া পায়েল
জিয়াউল ফারুক অপূর্ব ও কেয়া পায়েল

আপনজনের মৃত্যু হলে স্বজনদের কেমন লাগে। কিংবা দুঃসময় এলে আপনজনরা কতোটা আপন থাকে। এমনই এক সম্পর্কের জটিল সমীকরণ নিয়ে নির্মিত হলো ঈদের নাটক ‘আপনজন’।
যার প্রধান চরিত্রে অভিনয় করেছেন জিয়াউল ফারুক অপূর্ব। সঙ্গে কেয়া পায়েল। সিএমভি’র ব্যানারে নাটকটি সম্প্রতি রচনা ও নির্মাণ করেছেন মুরসালিন শুভ।
নির্মাতার ভাষ্যে, ‘অনেকদিন পর পরিপূর্ণ একটি কাজ করলাম। কাজটি করে যেমন আনন্দ পেয়েছি তেমনি নিজের মেধাটাকেও ঝালাই করতে পেরেছি বলে মনে হয়।
আমার প্রযোজক-শিল্পীরাও কাজটি নিয়ে হ্যাপি। বাকিটা দর্শকদের রায়ের উপর।’ ‘আপনজন’ নাটকে দেখা যাবে একজন প্রবাসীর মৃত্যুর খবরকে ঘিরে তার আপনজনের হাহাকার ও স্বার্থের গল্প। যেখানে উঠে এসেছে আবেগ-হিংস্রতা পাশাপাশি।
এতে প্রবাসী কামরুল চরিত্রে অভিনয় করেছেন অপূর্ব। তার প্রেমিকা আঁখি চরিত্রে কেয়া পায়েল। প্রযোজক এসকে সাহেদ আলী পাপ্পু জানান, আসছে ঈদের বিশেষ আয়োজনে ‘আপনজন’ উন্মুক্ত হচ্ছে সিএমভি’র ইউটিউব চ্যানেলে।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।