বলিউডের প্রথম নারী সুপার স্টার শ্রীদেবী। তার দুই কন্যা জাহ্নবী কাপুর এবং খুশি কাপুর। ‘ধড়ক’ দিয়ে অভিষেক হয় জাহ্নবী কাপুরের। বেশ কয়েকটি আলোচিত ছবিতে কাজ করে প্রশংসাও কুড়িয়েছেন তিনি।

বড় বোনের পর এবার ছোট বোনও পা রাখপছেন পর্দায়। শিগগিরই নেটফ্লিক্সে তার প্রথম সিনেমা ‘দ্য আর্চিস’ মুক্তি পাবে। সম্প্রতি জাহ্নবী তার নতুন ছবি মিলির সুবাদে একটি সাক্ষাৎকারে অংশ নিয়েছিলেন। সেখানে তার কাছে বোন খুশির বিষয়ে জানতে চাওয়া হয়।

এক পর্যায়ে তার কাছে বোনের জন্য পরামর্শ আছে কি না, জানতে চাওয়া হলে জাহ্নবী বলেন, বোন যেন কোনো অভিনেতার সঙ্গে প্রেম না করে। জাহ্নবী বলেন, কোনো অভিনেতার সঙ্গে প্রেম করো না। আমার এবং খুশির মতো মেয়েদের জন্য এটাই ঠিক।

নিজের মূল্য জানো, ইনস্টাগ্রামে বেনামি মানুষেরা যা বলে, সেটা বাদেও তোমার অনেক কিছু দেয়ার আছে। অভিনেত্রী আরও বলেন, আমি তোমাকে জানতে চাই যে শুধু পারিবারিক ঐতিহ্য নয়, তুমি আরও অনেক কিছু নিয়ে এসেছো।