অভিনেত্রী মল্লিকা শেরাওয়াত ২০০৩ সালে ‘খোয়াহিশ’ ছবি দিয়ে বলিউডে অভিষিক্ত হন। ২০০৪ সালে মহেশ ভাটের ছবি ‘মার্ডার’ দিয়ে বলিউডে পরিচয় পেতে শুরু করেন তিনি।
ইমরান হাশমি অভিনয় করেছিলেন তার সঙ্গে। সে সময় বছরের সবচেয়ে হিট ছিল ছবিটি। এ দুটি ছবিই মল্লিকাকে ‘সেক্স সিম্বল’ হিসেবে প্রতিষ্ঠিত করেছিল। সম্প্রতি ম্যাশেবল ইন্ডিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে এ প্রসঙ্গেই কথা বলেছেন মল্লিকা।
মল্লিকা জানান, ‘মার্ডার’-এ অভিনয় করার জন্য তাকে ‘নৈতিকভাবে হত্যা’ করা হয়েছিল। ‘বোল্ড দৃশ্য’ করার জন্য ভারতের মানুষের চোখে তার জন্য দৃষ্টিভঙ্গি বদলে গিয়েছিল। এমনকি অন্যভাবে বিচার করা হতো তাকে।
মল্লিকা বলেন, আমি ‘মার্ডার’-এর সময় বিকিনি পরেছিলাম। কিন্তু অন্য অভিনেত্রীরা আমার আগেও বিকিনি পরেছিলেন। যদিও আমি এ নিয়ে যথার্থই ছিলাম, অনেকেই এটাকে পছন্দ করছিলেন না।
আমি সমুদ্রের ধারে শাড়ি পরব? না, আমি বিকিনিতেই স্বাচ্ছন্দ্য ছিলাম। ওটাকেই স্বাধীনভাবে উদযাপন করি। আর এ কারণেই নারীদের চক্ষুশূল হয়ে উঠি। পুরুষদের আমাকে নিয়ে কোনো সমস্যা ছিল না। ভারতে পুরুষরা আমাকে ভালোবাসে এবং আমি তাদের ভালোবাসি। শুধু কিছু নারী, যাদের কাছে আমি খুব খারাপ। ’
জ্যাকি চ্যানের সঙ্গে ‘দ্য মিথ’ সিনেমায় অভিনয় করে আন্তর্জাতিক অঙ্গনেও পরিচিতি পেয়েছেন মল্লিকা।
‘দ্য মিথ’ সিনেমার অডিশনের সময়ের স্মৃতিচারণা করে তিনি বলেন, ‘আমি অডিশন দিয়ে সিনেমায় সুযোগ পেয়েছিলাম। বলতে খুব গর্ব বোধ করি, বলিউডের প্রতিটি অভিনেত্রী অডিশন দিয়েছিলেন। তাই যেসব অভিনেত্রী বলেছিলেন, তারা কখনো কোনো অডিশন দেননি, সবাই মিথ্যা বলেছেন। আমি তাদের অডিশন দেখেছি। জ্যাকি আমাকে তাদের অডিশন টেপ দেখিয়েছে। ’
বর্তমানে ‘আর/আরকে’ সিনেমার প্রচারে ব্যস্ত মল্লিকা শেরাওয়াত। সিনেমাটিতে আরো অভিনয় করছেন রজত কাপুর, কুবরা সাইত, রণবীর শোরে, মনু ঋষি চাড্ডা, চন্দ্রচূর রাই, অভিজিৎ দেশপাণ্ডে, অভিষেক শর্মা, গ্রেস গিরধর, এবং বৈশালী মালহারা।
আজ ২২ জুলাই ‘আর/আরকে’ সিনেমাটি মুক্তি পাচ্ছে।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।