প্রিয়াঙ্কার রেস্তোরাঁয় ক্লিনটন দম্পতি
প্রিয়াঙ্কার রেস্তোরাঁয় ক্লিনটন দম্পতি

বলিউডের জনপ্রিয় নায়িকা প্রিয়াঙ্কা চোপড়া। তিনি নিউ ইয়র্কে ‘সোনা’ নামে ভারতীয় রেস্তোরাঁ দিয়ে নিজের ব্যবসা প্রতিষ্ঠান চালু করেছেন। সম্প্রতি তার ওই রেস্তোরাঁয় ডিনার করেছেন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রাক্তন প্রেসিডেন্ট বিল ক্লিনটন ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন।
আরো পড়ুন: শারদীয় দূর্গোৎসব ঘনিয়ে আসায় প্রতিমা তৈরিতে ব্যস্ত কারিগররা
ভয়ংকর নিরাপত্তা ত্রুটির মুখে হোয়াটসঅ্যাপ
খানসামায় আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত
বুধবার (২৮ সেপ্টেম্বর) যুক্তরাষ্ট্র ভিত্তিক গণমাধ্যম পেজসিক্স ডটকমের এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে। প্রতিবেদনে বলা হয়েছে, নিজের ঘনিষ্ঠ এক বন্ধুর জন্মদিন পালন করতে প্রিয়াঙ্কার রেস্তোরাঁ নির্বাচন করেন বিল ক্লিনটন ও হিলারি ক্লিনটন তাদের সঙ্গে আরও উপস্থিত ছিলেন বরেণ্য বক্সার মাইক টাইসন, প্রিয়াঙ্কার দেবর জো জোনাস ও তার স্ত্রী সোফিয়া টার্নারসহ অনেকে। একটি ঘনিষ্ঠ গণমাধ্যমকে বলেন, ‘আনন্দঘন একটি সন্ধ্যা কাটিয়েছেন বিল ক্লিনটন ও হিলারি ক্লিনটন। বন্ধুদের সঙ্গে তারা হাসি-ঠাট্টায় মেতেছিলেন।’
বর্তমানে মার্কিন যুক্তরাষ্ট্রে স্বামী নিক জোনাসের সঙ্গে বসবাস করছেন প্রিয়াঙ্কা চোপড়া। সেখানেই রেস্তোরাঁটি খুলেছেন এই অভিনেত্রী। নিউ ইয়র্কে অবস্থিত এই রেস্তোরাঁর যাত্রা শুরু করেন গত বছরের ৬ মার্চ। ভারতীয় নানা পদের খাবার এ রেস্তোরাঁয় পাওয়া যায়। বিল ক্লিনটন ও হিলারি ভারতীয় খাবারের খুব ভক্ত বলে জানা গেছে।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।