ভদ্রতা মানবতার ফুল: পূজা চেরি
ভদ্রতা মানবতার ফুল: পূজা চেরি

ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা পূজা চেরি। ক্যারিয়ারের শুরু থেকে এ পর্যন্ত প্রায় সব সিনেমা সুপারহিট। কাজ নিয়েই সবসময় ব্যস্ত সময় পার করছেন তিনি। তবে ব্যস্ততা থেকেই অবসরে সময় কাটান সামাজিক যোগাযোগমাধ্যমে। ফেসবুকে মাঝে মাঝে ব্যক্তিগত মতামত তুলে ধরেন এ অভিনেত্রী। সেই পরিপ্রেক্ষিতে এবার নিজের একটি ছবি পোস্ট করলেন তিনি। ছবিতে হিজাব পরিহিত অবস্থায় দেখা গেছে তাকে।
সোমবার ভেরিফায়েড পেজে নিজের হিজাব পরিহিত ছবি পোস্ট করে ক্যাপশনে লেখেন— ‘ভদ্রতা মানবতার ফুল।’ ‘দহন’ সিনেমার এ নায়িকাকে এর আগে কখনো হিজাব পরা দেখা যায়নি। ছবিটি পোস্ট করতেই মুগ্ধতা প্রকাশ করেছেন ভক্ত-শুভাকাঙ্ক্ষীরা।অনেকেই তার সৌন্দর্যের প্রশংসা করেছেন।আবার সমালোচকদের কেউ কেউ টিপ্পনি মেরেছেন।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।