মিথিলা অভিনীত কলকাতার সিনেমা ‘মায়া’
মিথিলা অভিনীত কলকাতার সিনেমা ‘মায়া’

জনপ্রিয় মডেল এবং অভিনেত্রী রাফিয়াদ রশিদ মিথিলা। সম্প্রতি তেলেঙ্গানা চলচ্চিত্র উৎসবে স্থান পেয়েছে তার অভিনীত কলকাতার সিনেমা ‘মায়া’। শনিবার (১০ ডিসেম্বর) এ উৎসবে প্রদর্শিত হয় ছবিটি।
উইলিয়াম শেকসপিয়ারের ‘ম্যাকবেথ’ অবলম্বনে সিনেমাটি নির্মাণ করেছেন রাজর্ষি দে। সিনেমাটি ২০২৩ সালে মুক্তি পেতে যাচ্ছে বলে জানালেন অভিনেত্রী মিথিলা। সম্প্রতি ইনস্টাগ্রাম হ্যান্ডেলে এক ভিডিও বার্তায় এমনটাই জানালেন এ তারকা। তিনি জানান, সিনেমাটি মুক্তির আগে অংশ নিতে যাচ্ছে তেলেঙ্গানা বাংলা চলচ্চিত্র উৎসবে।
তিন দিনব্যাপী উৎসবে শনিবার সেখানে ‘মায়া : দ্য অল্টার ইগো’ সিনেমাটি প্রদর্শিত হয়। উৎসবে অংশ নেয়ার জন্য হায়দরাবাদ আছেন তিনি। তার সঙ্গে থাকছে ‘মায়া’। দর্শকদের সঙ্গে বসে সিনেমাটি দেখেন তিনি।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।