আবারও সিনেমা জগতে ফিরলেন মাহিয়া মাহি
আবারও সিনেমা জগতে ফিরলেন মাহিয়া মাহি

ঢালিউডের জনপ্রিয় নায়িকা মাহিয়া মাহি। দুই মাসের পর ফের সিনেমায় ফিরলেন তিনি। জানা গেছে, শামীম আহমেদ রনী পরিচালিত ‘বুবুজান’ ছবিতে অভিনয় করলেন। এর কাজ গত ডিসেম্বরেই শেষ হওয়ার কথা থাকলেও তা হয়নি।
সম্পাদনার আগে তাই ফের ডাক পড়লো নায়িকার। এ প্রসঙ্গে মাহিয়া মাহি বলেন, ‘এই সিনেমার কিছু কাজ বাকি ছিল, সেটাই শেষ করছি। এখন থেকে বছরে ২-১টা সিনেমার কাজ করবো।
মাহিয়া মাহি বললেন, ‘এই সিনেমার কিছু কাজ বাকি ছিল, সেটাই শেষ করছি। এখন থেকে বছরে ২-১টা সিনেমার কাজ করবো। নতুন একটা প্রজেক্ট নিয়ে কথা হচ্ছে। চূড়ান্ত হলে সবকিছু বলতে পারবো।’এ চলচ্চিত্রে তার বিপরীতে আছেন নবাগত শান্ত খান। চলতি বছরেই সিনেমাটি মুক্তি পাবে বলে জানিয়েছেন পরিচালক রনী।
নতুন একটা প্রজেক্ট নিয়ে কথা হচ্ছে। চূড়ান্ত হলে সবকিছু বলতে পারবো।’ এ চলচ্চিত্রে মাহির নায়ক নবাগত শান্ত খান। চলতি বছরেই সিনেমাটি মুক্তি পাবে বলে জানিয়েছেন পরিচালক রনী।
অন্যদিকে, এই চিত্রনায়িকা ব্যস্ত তার সংসার ও রেস্তোরাঁ নিয়ে। গাজীপুর চৌরাস্তায় দিয়েছেন তার ব্যবসা প্রতিষ্ঠান ফারিশতা। গত রোজায় ইফতারি আয়োজন দিয়ে সেখানকার কার্যক্রম শুরু হয়েছিল।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।