পূর্ণিমা ওমরাহ করতে সৌদি আরবে গেছেন
পূর্ণিমা ওমরাহ করতে সৌদি আরবে গেছেন

ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা পূর্ণিমা ওমরাহ করতে সৌদি আরবে গেছেন। গত ২৪ নভেম্বর সৌদি আরবের উদ্দেশে ঢাকা ছাড়েন তিনি। সাথে রয়েছেন স্বামী আশফাকুর রহমান রবিন ও মেয়ে আরশিয়া উমাইজা।
বর্তমানে স্বামী-কন্যাসহ মদিনায় আছেন পূর্ণিমা। এরপর যাবেন পবিত্র মক্কায়। সেখানই ওমরার আনুষ্ঠানিকতা সম্পন্ন করবেন তারা। ওমরায় যাওয়ার ছবি নিজের ফেসবুকে প্রকাশ করে বিষয়টি নিশ্চিত করেছেন পূর্ণিমার স্বামী আশফাকুর রহমান রবিন।
একটি ছবিতে দেখা যাচ্ছে বোরকা-হিজাব পরে মদিনায় স্বামীর হাত ধরে দাঁড়িয়ে আছেন পূর্ণিমা। এছাড়া পূর্ণিমার একটি সেলফিতে দেখা গেছে স্বামী ও কন্যাকে। উল্লেখ্য, গত ২৭ মে আশফাকুর রহমান রবিবের সাথে তৃতীয় বিবাহবন্ধনে আবদ্ধ হন পূর্ণিমা। রবিন একটি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।