সুখবর দিলেন সঙ্গীতশিল্পী ইমরান
সুখবর দিলেন সঙ্গীতশিল্পী ইমরান

ভক্তদের সুখবর দিলেন সঙ্গীতশিল্পী ইমরান। শ্রোতাদের জন্য নতুন তিনটি গান নিয়ে শিগগিরই হাজির হচ্ছেন। সম্প্রতি তিনি তিনটি নতুন গান করেছেন। এগুলোর শিরোনাম ‘মেঘের নৌকা’, ‘মন ময়ূরী’ ও ‘একাকী’।
এর মধ্যে ‘মেঘের নৌকা’ গানটি ‘প্রহেলিকা’ সিনেমার। এটি লিখেছেন আসিফ ইকবাল। কণ্ঠ দেওয়ার পাশাপাশি সুর ও সংগীতায়োজন করেছেন ইমরান। ‘মন ময়ূরী’ গানটি সংগৃহীত। এর সুর ও সংগীতায়োজন করেছেন শাহরিয়ার আলম মার্সেল।
প্রথম দুটি গানে ইমরানের সহশিল্পী কোনাল। দুটি গানই এরই মধ্যে ইউটিবে প্রকাশ হয়েছে। অন্যদিকে ‘একাকী’ শিরোনামের গানটি লিখেছেন এবং সুর ও সংগীতায়োজন করেছেন দোলান মৈনাক্ক। এটি কলকাতার ‘ডাল বাটি চুরমা’ নামে একটি সিনেমার গান।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।