
নববধূ সাজে নিজের বিয়ের স্মৃতি রোমন্থন করলেন চিত্র নায়িকা শবনম বুবলি। বিয়ের দিন বুবলির সাজে মুগ্ধ ছিলেন ঢালিউড মেগাস্টার শাকিব খান। ভাসিয়েছিলেন প্রশংসায়।
শুক্রবার (২৮ নভেম্বর) বিকেলে রাজধানীর রিজেন্সি হোটেল অ্যান্ড রিসোর্টে আয়োজিত বিয়েবাড়ি উৎসবে এমনটাই জানালেন অভিনেত্রী। সেই বিয়েতে গোপনীয়তা ছিলো ভীষণ, ঘাটতি ছিলো না অন্য কোনো আয়োজনের।
নববধূর বেশ নিয়েছেন শবনম বুবলি। সোনালী আভায় হালকা বেগুনি রঙের ল্যাহেঙ্গার সাথে খুব সিম্পল গহনায় ছড়িয়েছেন মুগ্ধতা। সিনেমার শুটিং নয়, বউ সেজেছেন রিজেন্সি বিয়ে বাড়ির উৎসবে।
মাইক্রোফোন হাতে নকল বিয়ের সাজ। নস্টালজি তিনি ফিরে গেলেন ২০১৮ সালে, আসল বিয়ের গল্পও। জানালেন সেদিনের পোশাক ছিলো ঢালিউডের হার্টথ্রব শাকিব খানের পছন্দ করা। বললেন, প্রথম দিনের মতো বুবলির পোশাক এখনো মুগ্ধ করে তার আপন মানুষকে।
যদিও শাকিব খান এসব ঘটনায় নিঃশব্দ নীরবতা পালন করেন। তবে ভক্তরা তীর্থের কাক হয়ে বসে থাকেন নায়কের যাপিত জীবনের গল্পে। এবার বুবলির গল্পে জানা গেলো মেগাস্টারের দ্বিতীয় বিয়ের খাবার মেন্যু কেমন ছিলো। শুধু কি তাই, শাশুড়ির ভালোবাসা আর বাবা ছেলের সম্পর্কের গল্প করলেন অভিনেত্রী।
ঢাকা রিজেন্সিতে এম এন মাল্টিমিডিয়ার আয়োজন করেছিল দুই দিনের বিয়ে বাড়ি উৎসব। চলতি বিয়ে মৌসুমকে সামনে রেখে উৎসব সাজানো হয়েছে বিয়ে অনুষ্ঠানের বিভিন্ন রসদ দিয়ে। এক ছাদের নিচে ছিল বিয়ের অনুষ্ঠানের সব আয়োজন। বউয়ের সাজে উৎসবের উদ্বোধন করেন শবনম বুবলি।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।