
অবশেষে পুত্র ঈশানকে প্রকাশ্যে আনলেন নুসরাত দীপাবলি উৎসবে ভক্তদের চমক দিলেন নুসরাত জাহান। ইনস্টাগ্রামে এই প্রথম প্রকাশ্যে এনেছেন সদ্যোজাত ঈশানের ছবিও। বেগুনি সিল্ক শাড়ি।
সঙ্গে ছিমছাম গয়না, হালকা সাজ। আলোয় অনন্য সুন্দর লাগছে নুসরাতকে। আঁচলের ফাঁকে বেরিয়ে ছোট্ট ঈশানের মাথা। ইনস্টাগ্রামে নুসরাতের দীপাবলির উপহারে মাতোয়ারা অনুরাগীরাও।
এদিকে বেগুনি রঙের পাঞ্জাবি, চোস্ত পাজামায় স্ত্রীর সঙ্গে পাল্লা দিয়েছেন যশও। দীপাবলি উৎসবের আগেই কাশ্মীর থেকে ফিরেছেন নুসরাত। ভূস্বর্গে তার সফরসঙ্গী ছিলেন যশ। এনা সাহার আগামী ছবিতে ফের জুটি বাঁধছেন দুজনে।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।