রাজমৌলি পরিচালিত ছবি ‘আরআরআর’
রাজমৌলি পরিচালিত ছবি ‘আরআরআর’

মুক্তির দিন থেকেই আয়ে চমক দেখাচ্ছে রাজমৌলি পরিচালিত ছবি ‘আরআরআর’। মাত্র পাঁচ দিনে সিনেমাটির বক্স অফিস সংগ্রহ ছাড়িয়েছে ৫৬৫ কোটি রুপি। যা বাংলাদেশি মুদ্রায় দাঁড়ায় ৬৩৯ কোটি ৯৭ লাখ ৬১ হাজার ৮১৯ টাকা।
ভারতের অন্যতম শীর্ষ সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া এক প্রতিবেদনে এমন দাবি করে জানিয়েছে, ‘বাহুবলি’ সিনেমার দুই সংস্করণের পর তৃতীয় সিনেমা হিসেবে ‘আরআরআর’ হিন্দি সংস্করণে ১০০ কোটি রুপির রেকর্ড গড়েছে।
বিশ্বব্যাপী সিনেমাটির সংগ্রহ ছাড়িয়েছে ৫৬৫ কোটি রুপি। ‘আরআরআর’ সিনেমায় দক্ষিণ ভারতীয় সুপারস্টার রাম চরণের নায়িকা আলিয়া ভাট। সিনেমাটি রচনা ও পরিচালনা করেছেন এস এস রাজামৌলি। এই সিনেমায় দেখা মিলেছে জুনিয়র এনটিআর ও অজয় দেবগনের।
কলমকথা/ বিথী
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।