
মোশাররফ করিমের গাড়িতে যাত্রী হয়ে উঠবেন চিত্রনায়িকা মাহিয়া মাহি। চলচ্চিত্র নির্মাতা ইফতেখার চৌধুরী জনপ্রিয় অভিনতা মোশাররফ করিমকে নিয়ে নির্মাণ করতে যাচ্ছেন একটি ওয়েব ফিল্ম।
যেটির নাম হবে ‘ড্রাইভার’। আর সেখানেই মাহীর ড্রাইভার হবেন এই অভিনেতা। এই ওয়েব ফিল্মে নাম ভূমিকায় অভিনয় করবেন মোশাররফ করিম। এ ছাড়াও এতে গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে সজলকে। আগামী ২ নভেম্বর থেকে এর দৃশ্যধারণ শুরু হবে বলে জানান মাহিয়া মাহি।
তিনি বলেন, ‘এখন ডাবিং নিয়ে ব্যস্ত সময় পার করছি। ‘গ্যাংস্টার‘-এর ডাবিং করছি। আগামীকাল থেকে ‘ড্রাইভার’ ওয়েব ফিল্মের শুটিং শুরু করবো। গল্প ভালো লেগেছে। আশা করছি কাজটিও ভালো হবে।’
মানিকগঞ্জে ‘ড্রাইভার’-এর শুটিং হবে। শুটিং শেষ করে চলতি বছরেই দেশীয় ওটিটি প্লাটফর্ম বায়স্কোপে মুক্তি পাবে ৯০ মিনিট ব্যাপ্তীর এই ওয়েব ফিল্ম। এর মাধ্যমে প্রথমবার ওটিটিতে কাজ করতে যাচ্ছেন ইফতেখার চৌধুরী। এদিকে এই নির্মাতার ‘মুক্তি’ সিনেমার ক্লাইমেক্স সিন বাকি আছে বলে জানান নির্মাতা।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।