
ওমিক্রন প্রতিরোধের ক্লিনিক্যাল গাইডলাইন চুড়ান্ত করা হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর। করোনারভাইরাসের নতুন ধরন ওমিক্রনের কারণেই সংক্রমণ বাড়ছে।
তাই এটি প্রতিরোধের জন্য ইতিমধ্যে ক্লিনিক্যাল গাইডলাইন চূড়ান্ত করা হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদফতরের মুখপাত্র অধ্যাপক ডা. নাজমুল ইসলাম। বুধবার (২৬ জানুয়ারি) দুপুরে করোনা পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদফতরে আয়োজিত ভার্চুয়াল বুলেটিনে অধিদফতরের মুখপাত্র এ তথ্য জানান।
ঊর্ধ্বমুখী সংক্রমণের বিষয়ে সবাইকে সতর্ক করে নাজমুল ইসলাম বলেন, করোনার নতুন ধরন ওমিক্রনের কারণেই ক্রমাগত সংক্রমণ বৃদ্ধি পাচ্ছে। এই সংক্রমণ প্রতিরোধে ক্লিনিক্যাল গাইডলাইন তৈরি করা হয়েছে।
এরইমধ্যে চূড়ান্ত হয়ে গেছে। স্বাস্থ্য সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে ইতিমধ্যে আমরা পাঠিয়ে দিয়েছি। ক্লিনিক্যাল গাইডলাইনটি আপনাদের সাথে শেয়ার করব। নতুন নতুন তথ্য দিয়েই গাইডলাইন সাজানো হয়েছে। তিনি বলেন, ওমিক্রনের যে উপসর্গ আছে সেই উপসর্গগুলো এতে (ক্লিনিক্যাল গাইডলাইন) যোগ করা হয়েছে। এর বাইরে অন্য কোন উপসর্গ রয়েছে কিনা সেটি খুঁজে দেখা হচ্ছে।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।