ডেঙ্গু আক্রান্ত হয়ে একদিনে রেকর্ড ৭ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন সর্বোচ্চ ১ হাজার ৫৪ জন। আক্রান্তদের মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ৬২৮ জন আর ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ৪২৬ জন।
মঙ্গলবার (১১ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে মোট ৩ হাজার ৩০৩ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছেন। ঢাকার সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে ২ হাজার ৩০৬ জন এবং ঢাকার বাইরে বিভিন্ন হাসপাতালে ৯৯৭ ডেঙ্গু রোগী ভর্তি আছেন।
ডেঙ্গু আক্রান্ত হয়ে চলতি বছর সারাদেশে এখন পর্যন্ত ১৪ হাজার ৮৯৭ জন রোগী হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছেন। এর মধ্যে ঢাকায় ১০ হাজার ২৯২ জন এবং ঢাকার বাইরে ৪ হাজার ৬০৫ জন চিকিৎসা নিয়েছেন।
হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১১ হাজার ৫১১ জন। ঢাকায় ৭ হাজার ৯২১ জন এবং ঢাকার বাইরে ৩ হাজার ৫৯০ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। সারা দেশে চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে এ পর্যন্ত ৮৩ জনের মৃত্যু হয়েছে।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।