
দেশে ২০ জনের নমুনায় করোনার নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন শনাক্ত হবার পর শুক্রবার (৭ জানুয়ারি) আরও এক ব্যক্তির নমুনায় ওমিক্রন শনাক্ত হয়েছে। জার্মানির গ্লোবাল ইনিশিয়েটিভ অন শেয়ারিং অল ইনফ্লুয়েঞ্জায় (জিআইএসএআইডি) এই তথ্য আপলোড করা হয়েছে।
নতুন এই ব্যক্তির তথ্য দিয়েছে চাইল্ড হেলথ রিসার্চ ফাউন্ডেশন। শনাক্ত ব্যক্তি একজন পুরুষ এবং তার বয়স ২২ বছর। তিনি ঢাকায় অবস্থান করছেন। তার নমুনা গত ২৮ ডিসেম্বরে সংগ্রহ করা হয়। বৈশ্বিক এই ডাটাবেজ থেকে আরও জানা যায়, শনাক্ত হওয়া ২১ জনের মধ্যে নারী আছেন ১৪ জন এবং পুরুষ ৭ জন।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।