মণিরামপুর প্রতিনিধিঃ যশোরের মণিরামপুরে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিয়ম বহির্ভূতভাবে অবৈধ স্থাপনার দায়ে আপো হোমিওপ্যাথি মেডিকেল বিশ্ববিদ্যালয়ে অভিযান চালিয়ে ভোক্তা অধিকার আইনে প্রতিষ্ঠানটির নির্বাহী পরিচালক সুশীল কুমার দাস’কে (৫০) নগদ ১,০০০০০/- এক লক্ষ টাকা জরিমানা আনাদায়ে ৩ মাসের কারাদন্ড দিয়েছে মণিরামপুর সহকারি কমিশনার ভূমি নিয়াজ মাখদূম। অভিযুক্ত সুশীল কুমার দাস মনিরামপুর উপজেলার মাঝিয়ালী গ্রামের সুনীল কুমার দাসের ছেলে।
২৩শে জুলাই বুধবার মণিরামপুর সরকারি কলেজের সামনে দুপুরে তদন্তকারী সংস্থা (এনএসআই) এর অনুসন্ধানী এ অভিযানের মণিরামপুর সহকারি কমিশনার ভূমি নিয়াজ মাখদূমের স্বাক্ষরিত দন্ডাদেশ পত্রের তথ্য মোতাবেক, বাংলাদেশ ভোক্তা অধিকারের ২০০৯ সাল এর ৪৪ ধারা মোতাবেক বিশ্ববিদ্যালয় স্থাপনের বৈধ কোন কাগজপত্র না থাকায় এই দন্ড দেয়া হয়েছে।
গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এমন অভিযানে ইতিপূর্বেও অর্থদন্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। তবুও কিভাবে আপো হোমিওপ্যাথি মেডিকেল বিশ্ববিদ্যালয় তার কার্যক্রম চালিয়ে যাচ্ছে! এমন প্রশ্নের উত্তরে মণিরামপুর সহকারি কমিশনার ভূমি নিয়াজ মাখদূম জানালেন, অফিসিয়াল ভাবে সিলগালার নির্দেশনা আসেনি,তবুও কার্যক্রম বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।